ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একাত্তর টিভির ভিডিও এডিটর নিহতের ঘটনায় বাসের হেলপার গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহতের ঘটনায় ভিক্টর পরিবহনের চালকের সহকারী মামুন হাওলাদারকে (৩৮) ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ ডেবরা শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলার মাদবপাশা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার বিকালে একাত্তর টিভির অফিস থেকে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসায় যাচ্ছিলেন ভিডিও এডিটর গোপাল সূত্রধর। পেছন থেকে যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় বাসচালক জাহাঙ্গীর হোসেন ও চালকের সহকারী মামুন হাওলাদার পালিয়ে যান। এ ঘটনায় গুলশান থানায় মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

মোবাইল ফোন ট্র্যাকিং করে চালকের সহকারী মামুনের সন্ধান জানতে পারে পুলিশ। তিনি নলছিটি উপজেলার দক্ষিণ ডেবরা গ্রামে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়।

নলছিটি থানার ওসি আলী আহমেদ বলেন, গ্রেফতার মামুনকে শনিবার গুলশান থানায় হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একাত্তর টিভির ভিডিও এডিটর নিহতের ঘটনায় বাসের হেলপার গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১