ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

এবার বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর!

আকাশ বিনোদন ডেস্ক :  

বরুণ ধাওয়ানের পর এবার কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরও। বলিউডে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। পাত্রের পরিচয়ও পাওয়া গেছে। পাত্র হতে পারেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠা।

দীর্ঘদিন ধরেই তার সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক থাকার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেটাই সত্যি হওয়ার পথে। সরাসরি মেনে না নিলেও খোদ শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও এক সাক্ষাৎকারে কার্যত সেকথা মেনেও নিয়েছেন।

ঘটনার সূত্রপাত বরুণের একটি পোস্ট থেকে। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করেছেন ধাওয়ান। এরপরই সোশ্যাল মিডিয়ায় দুজনকে শুভেচ্ছা জানান রোহন।

এরই জবাবে বরুণ পালটা বক্তব্যে লেখেন, ‘আশা করি তুমিও তৈরি।’ আর ধাওয়ানের এই প্রতিক্রিয়া দেখার পরই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। নেটিজেনদের অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, তাহলে কি শ্রদ্ধার পালা?

এই গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শক্তি কাপুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি জানি না নেটদুনিয়ায় কী গুঞ্জন চলছে? কিন্তু আমি সবসময় মেয়ের সিদ্ধান্তের পাশে থাকব। এমনকি বিয়ের ব্যাপারেও। শুধু রোহনের ক্ষেত্রে নয়, শ্রদ্ধা যাকেই পছন্দ করুক না কেন, আমি ওর সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করব। আমার কোনো আপত্তি থাকবে না।

রোহন প্রসঙ্গে শক্তি কাপুর বলেন, রোহন খুবই ভাল ছেলে। ও ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আসে। শ্রদ্ধা যে রোহনকেই বিয়ে করবে সে ব্যাপারে কিছু আমাকে বলেনি। আমার কাছে ওরা ছোটবেলার বন্ধু। ওরা এই ব্যাপারে সিরিয়াস কি না সেটা আমি বলতে পারব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

এবার বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর!

আপডেট সময় ১১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১