ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২০৩৬ সাল থেকে মহাকাশে বাস করবে মানুষ!

আকাশ নিউজ ডেস্ক: 

পৃথিবীর মায়া কাটিয়ে যারা মহাকাশে বাস করতে চান, তাদের জন্য সুখবর! আর কিছুদিন পরেই এই আশা পূর্ণ হবে তাদের। ফিনল্যান্ডের এক পদার্থবিদ জানিয়েছেন, আর মাত্র ১৫ বছর পরেই এই সুযোগ পাবে মানবজাতি। অর্থাৎ, ২০৩৬ সাল নাগাদ মহাশূন্যে বসবাস শুরু করে দিতে পারবে মানুষ।

ফিনল্যান্ডের পদার্থবিদ পেকা জানহুনেন বলেন, মানবজাতি আর মাত্র বছর পনেরোর মধ্যেই স্পেস মেগাসিটির বাসিন্দা হতে পারবে।

অনেক বছর ধরেই মহাশূন্যে মানুষের বসবাসের প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন বিশ্বজোড়া বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে মূলত চাঁদ আর মঙ্গল গ্রহের নামই উঠে এসেছে। তবে নতুন জায়গার নাম তুলে চমকে দিয়েছেন পেকা। তিনি পৃথিবী থেকে ৩২৫ মিলিয়ন মাইল দূরের ‘সেরেস’ নামের এক বামনগ্রহের কথা উল্লেখ করেছেন। তিনি এই শহরের এক নকশাও তৈরি করে ফেলেছেন।

পেকা জানিয়েছেন, সেই শহরের একেকটি ভাসমান ফ্ল্যাটে ৫০ হাজার মানুষ থাকতে পারবেন। গোলাকার এই ফ্ল্যাটগুলো মাধ্যাকর্ষণের টান এড়িয়ে শূন্যে ভাসবে। চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা পরস্পরের সঙ্গে যোগ থাকবে বলে, এরা অন্যত্র ছিটকে যাবে না।

মঙ্গল আর চাঁদ বাদ দিয়ে ‘সেরেস’কে কেন বেছে নেওয়া হল?

পেকা জানিয়েছেন, এই বামনগ্রহটির জলবায়ু নাইট্রোজেন-সমৃদ্ধ। পৃথিবীর অনুরূপ জলবায়ু পাওয়া যেতে পারে সেখানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া প্রস্তুত: আইনমন্ত্রী

২০৩৬ সাল থেকে মহাকাশে বাস করবে মানুষ!

আপডেট সময় ১০:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১