ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গলায় তার পেচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে স্ত্রী মিথিলা আক্তার মীমকে (২১) হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে মহানগরীর উপকণ্ঠ কাটাখালীর বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে আরিফ ইসলাম (২৪)।

রবিবার রাতে রাজশাহীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনার পর অভিযুক্তকে আরিফকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ইসলাম এই হত্যাকাণ্ডের দায়ে স্বীকার করেছেন।

এর আগে শনিবার (২৩ জানুয়ারি) রাতের গলায় তার পেঁচিয়ে মীমকে হত্যার পর ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখেন আরিফ। রবিবার সকালে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের জন্য অপেক্ষা করে।

গ্রেফতারকৃত আরিফের বরাত দিয়ে পুলিশ জানায়, আরিফ নিজ বাড়ি ছাড়া অন্য জায়গায় স্ত্রী মীমকে নিয়ে ভাড়া থেকেছেন। বর্তমানে তারা আরিফদের বাড়িতেই থাকেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে কাজ থেকে বাড়িতে ফিরে মীমকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন আরিফ। এক পর্যায়ে মীমকে মহানগরীর তালাইমারী শহীদ মিনারে এক ছেলের সঙ্গে বসে থাকা অবস্থায় দেখেন। সেখান থেকে আরিফ মীমকে বাসায় ধরে নিয়ে আসেন।এরপর নিজেরা বাকবিতাণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মীমের গলায় তার পেঁচিয়ে ধরেন আরিফ। এতে মীমের মৃত্যু হয়। পরে এই হত্যাকে আত্মহত্যা বলে চালাতে ওই তারের সঙ্গে ঘরের তীরে ঝুঁলিয়ে দেওয়া হয় মীমকে। এর পর সকালে পুলিশে খবর দেয় আরিফ। পুলিশ গিয়ে মীমকে ঝুলন্ত অবস্থায় পায়। এ সময় মীমের পরিবারকে খবর দেয় পুলিশ।

মীমের মা পুলিশকে জানায়, এই মৃত্যু নিয়ে তার আপত্তি আছে। মরদেহ না নামাতে পুলিশকে জানায়। এরপরে ঢাকা থেকে মীমের মা রাজশাহীতে যান। মীমের মা পুলিশের কাছে দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এছাড়া ছেলের অন্য মেয়ের সঙ্গে পরকীয়া আছে। এর জেরে দাম্পত্যজীবনে কলহ ছিল।

ওসি আরও বলেন, এমন অভিযোগের ভিত্তিতে আরিফকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার বিষয়টি স্বীকার করেন। এ সময় কীভাবে এই হত্যা সংঘটিত করেছে, তা পুলিশের কাছে বর্ণনা দেয় আরিফ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আরিফকে আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) আদালতে তোলা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গলায় তার পেচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট সময় ১১:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১