ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

করোনার টিকা: তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জের কার্যাদেশ পেল জেএমআই

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগের জন্য তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জ কিনতে যাচ্ছে সরকার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে এ সিরিঞ্জগুলো কেনা হবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জেএমআইকে কার্যাদেশ দিয়েছে বলে জানা গেছে।

জান গেছে, পাঁচটি ধাপে ওই সিরিঞ্জ সরবরাহ করবে জেএমআই। প্রতি ধাপে ৬৬ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হবে। আগামী ৩১ আনুয়ারি প্রথম লটের সিরিঞ্জ সরবরাহ করা হবে। এরপর যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৩০ মার্চ, ১৬ মে ও ২০ জুন তারিখে বাকি সিরিঞ্জগুলো সরবরাহ করা হবে। প্রতিটি ৫ টাকা ৪০ পয়সা দরে মোট ১৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সিরিঞ্জ কিনছে সরকার।

করোনাভাইরাস মোকাবেলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা আবিষ্কৃত টিকা কেনার জন্য চুক্তি করেছে সরকার। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার মাধ্যমে তিন কোটি ডোজ টিকা আনা হচ্ছে। যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে চলতি মাসেই। এরমধ্যে আজ ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে তা হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। করোনার এই টিকা প্রয়োগের জন্য বিশেষ সিরিঞ্জ প্রয়োজন, যা কেনা হচ্ছে জেএমআই থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

করোনার টিকা: তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জের কার্যাদেশ পেল জেএমআই

আপডেট সময় ১০:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১