ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিসরে মিলল ৩ হাজার বছরেরও বেশি পুরনো কফিন

আকাশ নিউজ ডেস্ক: 

মিসরে প্রত্নতাত্ত্বিকরা একটি সমাধিক্ষেত্রসহ প্রাচীন অনেক সম্পদের খোঁজ পেয়েছেন। কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসে মূল্যবান প্রাচীন নিদর্শনগুলোর আবিষ্কার করা হয়েছে।

এসব নিদর্শনের মধ্যে তিন হাজার বছরেরও বেশি পুরনো অর্ধশতাধিক কফিন রয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

মিসরের পর্যটন ও প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের খ্যাতনামা প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াসের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল ওই প্রাচীন সম্পদ আবিষ্কার করেছে।

মিসরের সরকার এ কাজকে ‘বিশাল আবিষ্কার’ বলে ঘোষণা দিয়েছে। রোববার দেশটির প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াস এ আবিষ্কারকে মিসরের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ বলে উল্লেখ করেছেন।

কাঠের কফিনগুলো খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ১৭০০ সালের হতে পারে। কফিনগুলো ৫২টি সমাধির ১০ থেকে ১২ মিটার (৪০ ফুট) গভীরে পাওয়া গেছে।

জাহি হাওয়াস বলেন, রাজা তেতির স্ত্রী নেয়ার্তের সমাধিসহ একটি মন্দিরের পাশাপাশি ইটের তৈরি তিনটি গুদামও পাওয়া গেছে এলাকাটিতে। এ ছাড়া প্রচুর যুদ্ধাস্ত্র, প্রায় পাঁচ মিটার লম্বা একটি প্যাপিরাস, মাস্ক, কাঠের নৌকা, প্রাচীন মিসরীয়দের খেলার যন্ত্রের সন্ধানও পাওয়া গেছে।

রোববার সাংবাদিকদের জন্য ওই প্রাচীন নিদর্শনগুলো প্রদর্শনের ব্যবস্থা করে দেয় মিসর সরকার। যদিও ওই প্রত্নতাত্ত্বিক স্থানটির খননকাজ এখনও চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিসরে মিলল ৩ হাজার বছরেরও বেশি পুরনো কফিন

আপডেট সময় ০১:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১