ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশাল নদী বন্দরের অব্যবস্থাপনার চিত্র দেখে অসন্তোষ প্রকাশ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নদী বন্দরের অব্যবস্থাপনার চিত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল নদী বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এই অসন্তোষের কথা জানান তিনি। এ সময় তিনি নদী বন্দর ব্যবহাকারীদের আরো যত্নবান হওয়ার আহ্বান জানান।

নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত একটি কর্মশালায় অংশ নিতে বরিশাল আসেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। সকাল ৯টার দিকে তিনি আকস্মিক বরিশাল নদী বন্দর পরিদর্শনে যান। পরিদর্শনকালে বন্দরের নোংরা পরিবেশ সহ বিভিন্ন অবস্থাপনার চিত্র দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় সংশ্লিস্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থার চেয়ারম্যান আরও বলেন, প্রতিবছর প্রায় ২ বিলিয়ন ঘনমিটার পলি বাংলাদেশের নদীর পানিতে ভেসে আসে। দেশের ১০ হাজার কিলোমিটার নদীপথ সচল রাখতে প্রতি বছর ২০ থেকে ২৫ কোটি ঘনমিটার পলি ড্রেজিং প্রয়োজন। কিন্তু বর্তমানে সর্বোচ্চ ৭ কোটি ঘনমিটার পলি ডেজিং করা সম্ভব। গত অর্থবছরে প্রায় সাড়ে ৫ কোটি ঘণ মিটার পলি অপসারন করা হয়েছে। ড্রেজিংয়ে কোন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (বন্দর বিভাগ) আজমল হুদা মিঠু সরকার, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ বিআইডব্লিউটিএ’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বরিশাল নদী বন্দরের অব্যবস্থাপনার চিত্র দেখে অসন্তোষ প্রকাশ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের

আপডেট সময় ১২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১