ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

আকাশ নিউজ ডেস্ক: 

কখনো নতুন কোনও স্পাইরাল গ্যালাক্সির সন্ধান, কখনো বা বৃহস্পতির ‘চাঁদ’ থেকে এফএম (Frequency Modulation) তরঙ্গ পাওয়া। এভাবে একের পর এক সাম্প্রতিক আবিষ্কারে শিরোনামে আসছে নাসা। তবে, বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়া বাড়তি মাত্রা যোগ করেছে। বৃহস্পতির চাঁদ থেকে এফএম সিগন্যাল পাওয়ার মতো অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করল মহাকাশযান জুনো। আর তা থেকেই জল্পনা, তবে কি ওই উপগ্রহে বাস কোনও ভিনগ্র‌হের প্রাণীর?

সম্প্রতি বৃহস্পতির চার পাশে চক্কর কাটছিল ‘নাসা’-র জুনো নামের মহাকাশযানটি। তখনই তার রাডারে ধরা পড়ে এই এফএম সিগন্যাল। পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীরা সেই তরঙ্গের বিশ্লেষণ করে জানান, আমাদের গ্রহে যে এফএম তরঙ্গের মাধ্যমে আমরা রেডিওতে গান শুনি, তার সঙ্গে এই তরঙ্গের বিশেষ কোনও ফারাক নেই। খোঁজ নিয়ে জানা যায়, এই তরঙ্গের উৎস বৃহস্পতির ৭৯টি উপগ্রহের একটি ‘গ্যানিমিড’।

তখনই জল্পনার শুরু হয়। তবে কি মহাকাশে সত্যিই অন্য প্রাণী আছে? না, সে জল্পনায় অবশ্য পানি ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি প্রকৃতির নিজের সৃষ্টি করা তরঙ্গ। বহু ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তনের কারণে এ ধরণের তরঙ্গ নিজে থেকেই তৈরি হয়। এ ক্ষেত্রেও তাই-ই হয়েছে।

তবে আগামী দিনে এই তরঙ্গ নিয়ে আরও কাজ করা এবং বিশ্লেষণ করার দরকার আছে বলেও মনে করছেন তারা। হয়তো এ থেকে ভৌতবিজ্ঞানের আরও নানা দিকের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে বলে তাদের ধারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বৃহস্পতি গ্রহে এফএম, ভিনগ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা

আপডেট সময় ১১:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১