ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আড়ানীতে ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর তিনটি পৌরসভায় দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে নিজ এলাকায় ভোট দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার জয়গুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এসময় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আড়ানীর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। তারা নৌকার প্রার্থী পক্ষেই থাকবেন এবং নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলেও প্রত্যাশা করেন।

এদিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মোট ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি।

স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার সারাদেশে ৬০টি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। চলবে ৪টা পর্যন্ত। ৬০ পৌর সভার মধ্যে ২৯টিতে ইভিএমে এবং ৩১টিতে ব্যালট পেপারে ভোট গ্রহন করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আড়ানীতে ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১