ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকারি স্কুলে ২০ জানুয়ারির মধ্যে ভর্তির নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি স্কুলগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তি শেষ করতে হবে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি শেষ করতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

এর মধ্যে কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে এ সময়ের মধ্যে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব সরকারি স্কুলগুলোতে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, লটারির ফল অনুযায়ী স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্ম নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।

প্রসঙ্গত, সরকারি স্কুলগুলোর ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছিল ৫ লাখ ৭৩ হাজারের বেশি শিক্ষার্থী। গত ১১ জানুয়ারি সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সরকারি স্কুলে ২০ জানুয়ারির মধ্যে ভর্তির নির্দেশ

আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১