ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামিম একাদশকে হারাল রিয়াদ-মুশফিকরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি এবং নাঈম শেখ ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে তামিম একাদশকে ৫ উইকেটে হারাল মাহমুদউল্লাহ একাদশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নেয় ক্যাম্পে ডাক পাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

ম্যাচটি ছিল ৪০ ওভারের। প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ১৬১ রান করে অলআউট হয়ে যায় তামিম একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হেসেন। অধিনায়ক তামিম ইকবাল করেন ২৮ রান। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ২৭ রান।

মাহমুদউল্লাহ একাদশের পেসার হাসান মাহমুদ ২১ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম ২টি ও আল-আমিন হোসেন ২টি করে উইকেট নেন।

পরে মাহমুদউল্লাহ একাদশ ব্যাটিংয়ে নেমে ৩৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ রান করে অপরাজিত থাকেন। নাঈম শেখ করেন ৪৩ রান। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৮ রান।

ওয়ানডে ম্যাচ দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে ৩টি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর :

ফল: ৫ উইকেটে জয়ী মাহমুদউল্লাহ একাদশ।

তামিম একাদশ: ১৬১/১০ (৩৭.২/৪০ ওভার)

(আফিফ ৩৫, তামিম ২৮, শান্ত ২৭, সৌম্য ২৪, মিথুন ১৬; হাসান মাহমুদ ৪/২১, শরিফুল ২/২৭, আল-আমিন ২/৩২)।

মাহমুদউল্লাহ একাদশ: ১৬২/৫ (৩৬.৫/৪০ ওভার)

(মাহমুদউল্লাহ ৫১*, নাঈম শেখ ৪৩, মুশফিক ২৮, মিরাজ ১৩*, সাকিব ৯)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

তামিম একাদশকে হারাল রিয়াদ-মুশফিকরা

আপডেট সময় ০৮:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১