ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৩

গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ৬৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও ছয় শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রামের দুজন এবং সিলেটের একজন বাসিন্দা রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ের মধ্যে সারাদেশে আরও ১ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৯ জনের শরীরে নিশ্চিত হাম এবং ১ হাজার ৭৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। বর্তমানে গত ১৫ মার্চ থেকে দেশব্যাপী মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১ জন।

চিকিৎসা সংক্রান্ত তথ্যে জানা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন শিশু হাম ও এর উপসর্গের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন রোগী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংলাপে মধ্যস্থতার প্রস্তাব ইরানের, গুরুত্ব কূটনীতিতে

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৩

আপডেট সময় ০৬:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬