ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় এসেছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ লুইস

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়োগ পাওয়া নতুন ব্যাটিং কোচ জন লুইস। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই ইংলিশ কোচ।

তবে এখনই তিনি কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে পারবেন না। সরকারের নিয়ম অনুযায়ী ইংল্যান্ড থেকে যারা আসবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লুইসের কোয়ারেন্টিন কমানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, সরকারের অনুমতি নিয়ে দুইবার করোনা পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন, আরও যে কজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের কোয়ারেন্টিনের সময় মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন। সেটা প্রক্রিয়াধীন আছে। পরপর দু’টি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় এসেছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ লুইস

আপডেট সময় ০৭:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১