ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে ভর্তি শেষ করার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি শেষ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের এক আদেশে মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভর্তি করানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে বলা হয়, অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সন্তানসম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত রাখা থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।

করোনা ভাইরাসের কারণে বেসরকারি কিন্ডারগার্টেন বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসব শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে সেগুলোতে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে ভর্তি শেষ করার নির্দেশ

আপডেট সময় ০৯:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১