ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শীতের রেসিপি: খেজুর রসের পায়েস

আকাশ নিউজ ডেস্ক: 

শীতে এলেই চলে বাড়িতে বাড়িতে পিঠা-পুলির উৎসব। এ সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে। খেজুর রসে ভেজানো পিঠা, ধুপি পিঠা, চিতই পিঠা, তেলে ভাঁজা পিঠা ও খেজুরের রসের পায়েশ ।

শীতের বিভিন্ন পিঠার মধ্যে খেজুরের রসের পায়েশ অন্যতম।

সকালের কাঁচা রস থেকে যে পায়েশ রান্না করা হয় তার স্বাদ অতুলনীয়। সঙ্গে নারিকেল কোরা দিয়ে এটিকে আরও সুস্বাদু করে তোলা হয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন খেজুর রসের পায়েশ?

উপকরণ :

পোলাওয়ের চাল ১ কাপ, খেজুর রস ১ লিটার, লবণ সামান্য, এলাচ ২টা, তেজপাতা ২টা, দারুচিনি ২-৩ টুকরা, কোরানো নারিকেল ১ কাপ।

প্রণালি :

পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পাটায় সামান্য ভেঙে নিতে হবে। খেজুরের রস চুলায় দিয়ে একবার বলক এলে তাতে চাল ও বাকি উপকরণ ঢেলে দিতে হবে। চাল সিদ্ধ হলে পায়েশ তৈরি হয়ে যাবে।

নামিয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীতের রেসিপি: খেজুর রসের পায়েস

আপডেট সময় ১১:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১