ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রণের দাগ দূর করুন ভেষজ ফেসপ্যাক ব্যবহারে

আকাশ নিউজ ডেস্ক : 

আজকাল অনেকেই রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করেন- যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এতে ত্বকে ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে, প্রাকৃতিক এবং ভেষজ ফেসপ্যাক ব্যবহার সবচেয়ে নিরাপদ। কিছু কিছু ফেসপ্যাক ব্রণের দাগ দূর করতে খুবই কার্যকর। যেমন-

প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য : ত্বক উজ্জ্বল করার জন্য বেসন এবং হলুদের ফেসপ্যাক প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে । দুই চা চামচ বেসন, গোলাপ জল ও এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন । পুরো মুখে লাগান ৷ ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করবে এবং ব্রণের দাগ কমাবে ।

তৈলাক্ত ত্বকের জন্য : যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং ব্রণের সমস্যা থাকে, তাহলে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে নিন । পুরো মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন । ধুয়ে ফেললে, ত্বক পরিষ্কার, তেলমুক্ত এবং সতেজ লাগবে।

উজ্জ্বলতার জন্য: দুই চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে হাফ চা চামচ চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এতে ত্বক নরম এবং উজ্জ্বল হবে। ব্রণের সমস্যা কমবে।

নিম পাতার পেস্ট : নিম পাতা পেষ্ট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে, একটি মিশ্রণ তৈরি করুন এবং মুখে লাগান । ব্রণ-মুক্ত এবং পরিষ্কার ত্বক পেতে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন ।

এসব ঘরোয়া ভেষজ ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক শুধু প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয় তা নয় বরং এটিকে ভেতর থেকে সুস্থ রাখতেও সাহায্য করে। যে কোনো প্যাক লাগানোর আগে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ব্রণের দাগ দূর করুন ভেষজ ফেসপ্যাক ব্যবহারে

আপডেট সময় ১০:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬