ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়ের সকল ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এরইমধ্যে জিম্বাবুয়ে সরকার দেশটিতে লকডাউন ঘোষণা করেছে।

যার ফলে জিম্বাবুয়ে ক্রিকেটের সকল কার্যক্রম স্থগিত করতে হয়েছে।

এক সপ্তাহে জিম্বাবুয়েতে ১৩৪২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ২৯। ফলে অন্য কোনো উপায় না দেখে কারফিউ জারি করা হয়। পুনরায় চালু হওয়া বিদ্যালয়গুলো ফের বন্ধ করা হয়েছে।

এই সিদ্ধান্তে ফলে অবশ্য বিপাকে পড়েছে দেশটির ক্রিকেট। কেননা ৪ জানুয়ারি থেকেই তাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। জেডসি জানিয়েছে, এই টুর্নামেন্টটি এখন স্থগিত করা হয়েছে।

এদিকে জানুয়ারির শেষদিকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে পরিস্থিতি কেমন হয় তার ওপর নির্ভর করছে এই সিরিজটি। এছাড়া এ বছরই জিম্বাবুয়ে নিজ দেশের মাটিতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের চিন্তা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

জিম্বাবুয়ের সকল ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৭:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১