ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৈয়দপুরে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

আকাশ জাতীয় ডেস্ক: 

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (০৩ জানুযারি) বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেডের আয়োজনে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙালিপুর ইউনিয়নের বাঙালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ওই বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী চিকিৎসা সহায়তা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবায় ওই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন- সৈয়দপুর সিএমএইচ হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার, চক্ষু বিশেষজ্ঞ মেজর এ কে এম মঞ্জুর মোর্শেদ, ডিও, সার্জারি বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল শেখ সাব্বির আহেমদ এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা। দিনব্যাপী চিকিৎসা সহায়তা কার্যক্রমে বাঙালিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা বয়সী পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

এদিকে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলাকালে সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দিন পিএসসি উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি চিকিৎসা সহায়তা কার্যক্রমে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. নাঈম পারভেজ, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, ইউপি সদস্য মো. রেজাউল করিম রেজু, বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন, বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুরের দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদও সেনাাবাহিনী কর্তৃক আয়োজিত চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৈয়দপুরে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

আপডেট সময় ১০:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১