ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে তো ভালো সম্পর্ক হবে না’ জামিন পেলেন আসাদুজ্জামান নূর ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ বলে ইঙ্গিত দিলেন পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হবো ক্ষমতার কেন্দ্র: বিজয় গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

উইন্ডিজের বিপক্ষে মাশরাফির ফেরা নিয়ে যা বললেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

গত বছরের সেই মার্চে জিম্বাবুয়েকে ডেকে এনেছিল বাংলাদেশ। তিনি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা।

এরপর করোনার থাবায় এখন পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। যে কারণে ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেলেও অধিনায়কত্বের স্বাদ নিতে পারেননি তামিম ইকবাল।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তামিমের।

আপাতত দীর্ঘসময় পরে আন্তর্জাতিকে ফেরাকেই সবচেয়ে বড় মনে করছেন তামিম।

করোনার অযুহাতে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরা মাশরাফি বিন মুর্তজাকে একাদশে রাখা হবে?

গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। আমি এর জবাব কী করে দিই? আমি মাত্র অধিনায়কত্ব পেয়েছি। একটা ম্যাচও অধিনায়কত্ব করিনি। দলের কে থাকছে কে থাকছে না – এই সিদ্ধান্তটা বাকিরা নেবেন। আমার নিয়ন্ত্রণে থাকলে আমি এর জবাব দিতে পারতাম।

এদিকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের।

সাকিবের ফেরাটা কেমন দেখছেন- প্রশ্নে বাঁহাতি এই ড্যাশিং ওপেনার বলেন, সাকিবের মানে বাড়তি পাওয়া। আমি নিশ্চিত বাংলাদেশকে যখন প্রতিনিধিত্ব করতে নামবে, তখন সে জ্বলে উঠবে। যেহেতু অনেক দিন পর খেলবে, সাকিব ফর্মে ফিরতে সময় নিলেও কোনো সমস্যা নেই বলে মনে করি। আমাদের সবার, পুরো দলের এই বিশ্বাস আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উইন্ডিজের বিপক্ষে মাশরাফির ফেরা নিয়ে যা বললেন তামিম

আপডেট সময় ০৮:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১