ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টি-টেন লিগে তাসকিন-নাসিরসহ বাংলাদেশি ৬ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে টি-টেন লিগের চতুর্থ আসর। এরই লক্ষ্যে বুধবার ৮ দলের টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হয়েছে ।

যেখানে বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ, আফিফ হোসেন ও নাসির হোসেনসহ মোট ৬ ক্রিকেটার ডাক পেয়েছেন।

আসরের ড্রাফটে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটাদের মধ্যে অন্যরা হলেন, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি ও মেহেদি হাসান।

তাসকিন, মোসাদ্দেক আর মুক্তারকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স, প্রবীণ তাম্বেরা আছেন এই দলে।

পুনে ডেভিলস দলে নিয়েছে নাসির হোসেনকে। এই দলের আইকন ক্রিকেটার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ আমির, ইংল্যান্ডের স্যাম বিলিংস, শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা ও অজন্থা মেন্ডিসের মতো তারকারা আছেন এই দলে।

দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান আর আফিফ হোসেনকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। এই দলের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মুজিব উর রহমানের মতো তারকা।

টুর্নামেন্ট শুরু হবে ২৮ জানুয়ারি থেকে, চলবে ৬ ফেব্রয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচ হবে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও ওয়াহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টাররাও খেলবেন এই টুর্নামেন্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

টি-টেন লিগে তাসকিন-নাসিরসহ বাংলাদেশি ৬ ক্রিকেটার

আপডেট সময় ০৭:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০