ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকে ৩৬’র লজ্জা ভুলে এগিয়ে যাওয়ার পরামর্শ স্মিথের

আকাশ স্পোর্টস ডেস্ক:

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে কি লজ্জাটাই না পেল ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয় বিরাট কোহলিবাহিনী।

ম্যাচে দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া। তবে এমন পতন ভুলে সামনে দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

যদিও প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন অধিনায়ক কোহলি। চোটের কারণে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। এছাড়া ভারতীয় দলে আসতে পারে আরও অনেক পরিবর্তন।

স্মিথ বলেন, ‘ওই দিন অবিশ্বাস্য বোলিং করেছিল আমাদের বোলাররা। আমার তো মনে হয়, গত পাঁচ বছরে দল হিসেবে এত ভাল বল আগে করেনি ওরা। অসাধারণ একটা লেংথে বল করছিল বোলাররা। মাঝে মাঝে এমনটা হয়। একটা দারুণ বল এল আর ব্যাটসম্যান সেটা খোঁচা দিয়ে দিল। যা হয়েছে, তা ভুলে যেতে হবে। ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে। ‘

তিনি আরও বলেন, ‘প্রত্যেকের মানসিকতা আলাদা হয়। সে কী ভাবে আউটটাকে দেখছে, কী ভাবে খেলাটাকে দেখছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি বলব, সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভাল করে দেখো। কী করলে আরও ভালো হয়, সেটা বোঝার চেষ্টা কর। ‘

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন বিরাট কোহলি। তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন স্মিথ, ‘অনেক চাপের মধ্যে কোহলিকে এই পিতৃত্বের ছুটি নিতে হয়েছে। নিশ্চই তাকে থেকে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই চাপ সামলে যে সে নিজের সন্তানের জন্মের সময় সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য কোহলিকে কৃতিত্ব দিতে হবে। ‘

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সি-ডে টেস্টে মুখোমুখি হবে দু’দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতকে ৩৬’র লজ্জা ভুলে এগিয়ে যাওয়ার পরামর্শ স্মিথের

আপডেট সময় ০৭:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০