ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেইফার্ট-উইলিয়ামসনের ব্যাটে সিরিজ জয় নিউজিল্যান্ডের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। প্রথম ম্যাচে তারা ৫ উইকেটে জয় পেয়েছিল। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

এদিন হ্যামিলটনের সিডন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১১ বলে ২২ রান করে আউট হন ওপেনার মার্টিন গাপটিল।

অপর ওপেনার টিম সেইফার্ট ৬৩ বলে ৮টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৮৪ রান করে অপরাজিত থাকেন। ৪২ বলে ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের একমাত্র উইকেটটি শিকার করেন ফাহিম আশরাফ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে পাকিস্তান। সফরকারীদের পক্ষে ৫৭ বলে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯৯ করে অপরাজিত থাকেন মোহাম্মদ হাফিজ। কিউই পেসার টিম সাউদি ২১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন টিম সাউদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সেইফার্ট-উইলিয়ামসনের ব্যাটে সিরিজ জয় নিউজিল্যান্ডের

আপডেট সময় ০৯:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০