ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘুম থেকে উঠে দেখি ভারতের স্কোর ৩৬৯, চোখ ধুয়ে ৩৬/৯!

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করে সফরকারী ভারতের। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বল টেস্টে ৮ উইকেট হার বিরাট কোহলিদের। মাত্র আড়াই দিনেই কোহলিদের হারিয়ে চার টেস্টের সিরিজে ০-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

শনিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ বছর আগের রেকর্ড ভেঙে লজ্জার ইতিহাস গড়ল কোহলি অ্যান্ড কোং।

অজি তারকার পেসার জোস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের ভয়ংকর বোলিংয়ের সামনে অসহায় আত্মসর্মপণ করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেন হ্যাজেলউড এবং ২১ রান দিয়ে ৪ উইকেট নেন কামিন্স।

ভারতের লজ্জার রেকর্ডে কেউ হ্যাজলউড আর প্যাট কামিন্সের বোলিংয়ের প্রশংসায় মেতেছেন। আবার অনেকেই বিরাট কোহলিদের সমালোচনায় ব্যস্ত। এমন লজ্জার হারে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ট্রল বা কৌতুকও হচ্ছে ভারতের ইনিংস নিয়ে।

এর মধ্যে হাস্যরসের জোগান দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও। ঘুম থেকে উঠে টিভি দেখে তিনি নাকি প্রথমে ভেবেছিলেন ভারতের স্কোর ৩৬৯! আসলে সেটা টিভিতে তখন দেখাচ্ছিল, ৩৬/৯।

টুইটারে শোয়েব আখতার লেখেন, ঘুম থেকে উঠে দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। চোখ-মুখ ধুয়ে তারপর দেখলাম স্কোর আসলে ৩৬/৯। এটাও বিশ্বাস করতে পারছিলাম না, পরে আবার ঘুমিয়ে গেলাম’।

এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিত ওয়াদেকরের ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ঘুম থেকে উঠে দেখি ভারতের স্কোর ৩৬৯, চোখ ধুয়ে ৩৬/৯!

আপডেট সময় ০৭:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০