ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার চীন ও রাশিয়ার সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত নিষেধাজ্ঞা প্রস্তাবটি ১৫-০ ভোটে পাস হয়।

কিছুদিন আগে ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। শেষবার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের পরীক্ষার পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর কোরিয়ার বস্ত্র রপ্তানি ও তেলজাত পণ্য জাহাজে করে পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নতুন নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়া কোনো ধরনের তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে না।

এ নিষেধাজ্ঞার প্রাথমিক প্রস্তাবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সম্পত্তি জব্দের কথা বলা হয়েছিল। এ ছাড়া উত্তর কোরিয়ার কাছে তেল বিক্রিকারী সব দেশের ওপর নিষেধাজ্ঞা আনার প্রস্তাব ছিল। কিন্তু শেষ পর্যন্ত চীন ও রাশিয়াকে না চটাতে এই বিষয়গুলো বাদ দেওয়া হয়।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি থামাতে ২০০৬ সাল থেকে নিষেধাজ্ঞা দিয়ে আসছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এখন পর্যন্ত এই পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে নয়টি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭