ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জয় নিউজিল্যান্ডের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুর্দান্ত সময় পার করছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনেই সোমবার কিউইরা ক্যারিবিয়ানদের হারিয়েছে ইনিংস ও ১২ রানের ব্যবধানে।

নিউজিল্যান্ডের করা ৪৬০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয়। এরপর ফলোঅন করতে নেমেও সুবিধা করতে পারেনি। আগেরদিন আলোক স্বল্পতায় দিনের খেলা ২৮ মিনিট আগে শেষ না হলে হয়তো তৃতীয় দিনেই জিতে যেত স্বাগতিকরা।

অবশ্য দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখিয়েছেন জ্যাসন হোল্ডার ও জশুয়া দ্য সিলভা। সপ্তম উইকেটে তারা দুজন ৮২ রানের জুটি গড়ে এক সময় লিড নেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ২৫২ রানের মাথায় হোল্ডার ও ৩০৭ রানের মাথায় জশুয়া আউট হওয়ার পর পরাজয় বরণ করতে বেশি সময় লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডার ৬১ ও জশুয়া ৫৭ রান করে আউট হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জয় নিউজিল্যান্ডের

আপডেট সময় ০৭:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০