ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোচের সঙ্গে তর্কে জড়িয়ে কেঁদে ফেললেন এনামুল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে কোচ মিজানুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন খুলনার ওপেনার এনামুল হক বিজয়।

তর্কের এক পর্যায়ে কেঁদেই ফেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে খুলনার অনুশীলনের সময় এই ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি ‘তেমন কিছু হয়নি’ বলে এড়িয়ে গেছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।

জানা গেছে, খুলনার কোচ মিজানুর রহমানের সঙ্গে বেশ ঝামেলা পাকিয়েছেন এনামুল হক বিজয়। নেট সেশনের শুরুতে পেসারদের বিপক্ষে এনামুলকে অনুশীলনে করতে না দেয়ায় এই ঝামেলা বাঁধে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে চার ম্যাচে মাত্র ৪১ রান করায় বিজয়কে বাদ দিয়ে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানকে সুযোগ দেয়া হয়।

আর সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই অনবদ্য এক হাফসেঞ্চুরি করেন জাকির।

তার সেই সেঞ্চুরির সুবাদে সেদিন ম্যাচও জেতে খুলনা। তাই স্বাভাবিক ভাবেই একাদশ থেকে বাদ পড়েন এনামুল হক। তখন থেকে দলের সঙ্গে অনুশীলন করেই সময় পার করছেন বিজয়।

জানা গেছে, আজ নেট সেশনের শুরুতে পরের ম্যাচের সম্ভাব্য ওপেনারদেরই সুযোগ দেন কোচ মিজানুর। সে হিসাবে জাকির হাসান ও ইমরুল কায়েস পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাট করতে নামেন। যদিও এনামুল হক বিজয় আশা করছিলেন নতুন বলে আল আমিন, শহিদুলের বিপক্ষে অনুশীলনে তাকে নামাবেন কোচ। কিন্তু দেখা যায় জাকির ও ইমরুল নেমেছেন নেট সেশনে। বিষয়টি নিয়ে প্রায় ১০ মিনিটের মতো কোচের সঙ্গে এনামুলের বাকযুদ্ধ চলে। এক সময় ক্ষোভে কয়েকবার নিজের গ্লাভস, ব্যাট ছুড়ে ফেলেন। হতাশা হয়ে একপর্যায়ে কেঁদেও ফেলেন তিনি।

এমন পরিস্থিতিতে খুলনার ম্যানেজার নাফিস ইকবাল আসেন এবং বিজয়কে শান্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

কোচের সঙ্গে তর্কে জড়িয়ে কেঁদে ফেললেন এনামুল

আপডেট সময় ০৬:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০