ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড জয় পেল বরিশাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটের রেকর্ড জয় পেল বরিশাল।

এই জয়ে মাত্র ৪২ বলে ৯টি চার ও সাত ছক্কায় অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন বরিশালের তরুণ ব্যাটসম্যান ইমন। তার আড়ে ৩৭ বলে ৫৩ রান করে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। ১৫ বলে ২৭ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান। আর ১৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।

তবে ইমনের সেঞ্চুরিতে বিফলে গেলে নাজমুল হোসেন শান্তর শতরানের ইনিংসটি। শান্ত সেঞ্চুরি (১০৯) আর আনিসুল ইসলাম ইমনের (৬৯) ফিফটিতে ৭ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে রাজশাহী। জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন শান্ত-ইমন। উদ্বোধনীতে ১২.২ ওভার খেলে টুর্নামেন্টের রেকর্ড ১৩১ রানের জুটি গড়েন তারা। ৩৯ বলে সাত চার ও তিন ছক্কায় ৬৯ রান করে ফেরেন আনিসুল ইসলাম ইমন।

এরপর রনি তালুকদারের সঙ্গে ফের ৪৯ রানের জুটি গড়েন শান্ত। ১২ বলে ১৮ রান করে ফেরেন রনি। গোল্ডেন ডাক পান মাহদি হাসান।

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। তার করা ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ৯ বলে ১২ রান করা নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৪টি চার ও দৃষ্টি নন্দন ১১ ছক্কায় ১০৯ রান করেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ওভারের তৃতীয় বলে কামরুল ইসলাম রাব্বির শিকার ফরহাদ রেজা। আর পঞ্চম বলে সাইফউদ্দিনের উইকেট তুলে নেন তিনি।

প্রথম তিন ওভারে ৩৯ রান খরচ করে সাফল্যহীন বরিশালের পেসার কামুরুল ইসলাম রাব্বি শেষ ওভারে ১০ রান দিয়ে হ্যাটট্রিকসহ শিকার করেন ৪ উইকেট। এছাড়া দুই উইকেট নেন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর :

রাজশাহী: ২০ ওভারে ২২০/৭ (নাজমুল হোসেন শান্ত ১০৯, আনিসুল ইসলাম ৬৯; কামরুল ইসলাম ৪/৪৯)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড জয় পেল বরিশাল

আপডেট সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০