ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ হারলেও এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারত। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জয় ৬ উইকেটে। প্রথম টি-টোয়েন্টিতে কোহলিরা জয় পেয়েছিল ১১ রানে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।

এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করত নেমে ২ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয় পায় ভারত।

সফরকারী দলের পক্ষে ২২ বলে ৪২ রান করে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন হার্দিক পান্ডিয়া। ৫ বলে ১২ করে অপরাজিত থাকেন শ্রেয়াস আয়ার। ২৪ বলে ৪০ করেন অধিনায়ক কোহলি। ৩৬ বলে ৫২ করেন ওপেনার শিখর ধাওয়ান। অপর ওপেনার লোকেশ রাহুল ২২ বলে ৩০ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্যামস ১টি, টাই ১টি, সুইপসন ১টি ও জাম্পা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে। ওপেনিংয়ে নেমে অধিনায়ক ম্যাথু ওয়েড ৩২ বলে ৫৮ রান করেন। ৩৮ বলে ৪৬ করেন স্টিভেন স্মিথ। ১৩ বলে ২২ করেন ম্যাক্সওয়েল। হেনরিকেস ১৮ বলে ২৬ করেন। ৭ বলে ১৬ করে অপরাজিত মার্কাস স্টয়নিস। ৩ বলে ৮ করে অপরাজিত থাকেন স্যামস।

ভারতীয় পেসার নাটারাজান ২টি ও শারদুল ঠাকুর ১টি করে উইকেট নেন। স্পিনার যুজবেন্দ্র চাহাল ৫১ রান দিয়ে নেন ১টি উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় ভারতের

আপডেট সময় ০৬:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০