ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইসিসির নিষেধাজ্ঞার কারণে এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। গত ২৮ অক্টোবর শাস্তির মেয়াদ শেষ হয় সাকিবের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে গত ২৪ নভেম্বর ক্রিকেটে ফিরেছেন সাকিব।

আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সবকিছু ঠিক থাকলে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে সাকিবকে। নিষেধাজ্ঞার কারণে তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিব যখন থেকে জাতীয় দলের হয়ে খেলা শুরু করবে তখন থেকেই তাকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলে ফিরবে।’

দীর্ঘ এক বছর পর ক্রিকেটে ফিরে বল হাতে মোটামুটি সফল হলেও ব্যাট হাতে একেবারে নিষ্প্রভ সাকিব। জেমকন খুলনার হয়ে ৫ ম্যাচ মিলিয়ে তার রান সংখ্যা ১৫। তবে, বিষয়টি নিয়ে চিন্তিত নন আকরাম খান।

তিনি বলেছেন, ‘এক বছরের বিরতির পর ফিরে মানিয়ে নেওয়া একটু কঠিন। সাকিব বড় মাপের খেলোয়াড়। যেহেতু এটা টি-টোয়েন্টি ফরম্যাট এবং সময়ও কম, তাই তার পক্ষে দ্রুত মানিয়ে নেয়া কঠিন হচ্ছে। এটা ওর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে। কিন্তু আমার ধারণা, খুব শিগগিরই সে সেরা ফর্মে ফিরবে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হবে ১৮ ডিসেম্বর। তার পরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এমনটিই জানিয়েছেন আকরাম খান। আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন সাকিব

আপডেট সময় ০৯:০২:২০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০