ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইনিংস ব্যবধানে জয়ের পথে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পথে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে শনিবার ম্যাচের তৃতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তাদের হাতে রয়েছে ৪ উইকেট।

হ্যামিলটনে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন শেষে ৭৮ ওভারে ২ উইকেটে ২৪৩ রান করেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৯৭ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের ১৫তম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এদিন ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পান তিনি। ৬২৪ মিনিট ক্রিজে থেকে ৪১২ বল মোকাবেলায় ৩৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২৫১ রান করেন উইলিয়ামসন।

শুক্রবার দিনের শেষ ভাগে ২৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত ছিলেন।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৩৮ রানে। ফলো অনে পড়ে তারা আবার ব্যাট করতে নামে। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান।

দলীয় ৮৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ব্লাকউড ও আলজারি যোসেফের ব্যাটিং দৃঢ়তায় লড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ব্যক্তিগত ৮০ রানে অপরাজিত থাকেন ব্লাকউড। ৫৯ রান করে অপরাজিত থাকেন যোসেফ।

সংক্ষিপ্ত স্কোর :

তৃতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৫১৯/৭ডি (১৪৫ ওভার)

(লাথাম ৮৬, ইয়ং ৫, উইলিয়ামসন ২৫১, টেইলর ৩৮, নিকোলস ৭, ব্লান্ডেল ১৪, মিচেল ৯, জেমিসন ৫১*, সাউদি ১১*; রোচ ৩/১১৪, গ্যাব্রিয়েল ৩/৮৯, হোল্ডার ০/৬০, যোসেফ ১/৯৯, চেজ ০/১০৯, ক্রেইগ ০/১৪)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৩৮ (৬৪ ওভার)

(ক্রেইগ ২১, ক্যাম্পবেল ২৬, ব্রুকস ১, ড্যারেন ব্রাভো ৯, চেজ ১১, ব্লাকউড ২৩, হোল্ডার ২৫*, যোসেফ ০, রোচ ২, গ্যাব্রিয়েল ১, ডাউরিচ (অ্যাবেসন্ট হার্ট); সাউদি ৪/৩৫, বোল্ট ১/৩০, জেমিসন ২/২৫, ওয়াগনার ২/৩৩)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৯৬/৬* (৪২ ওভার)

(ক্রেইগ ১০, ক্যাম্পবেল ২, ড্যারেন ব্রাভো ১২, ব্রুকস ২, চেজ ৬, ব্লাকউড ৮০*, হোল্ডার ৮, যোসেফ ৫৯*; সাউদি ১/৪০, বোল্ট ১/৪৭, ওয়াগনার ২/৬২, জেমিসন ১/৩৩, মিচেল ১/৭)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ইনিংস ব্যবধানে জয়ের পথে নিউজিল্যান্ড

আপডেট সময় ০৮:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০