ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসিতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ কার্যক্রমের উদ্বোধন বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে : মাহদী আমিন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ডলার পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

মাশরাফিকে নিয়ে একাধিক দলের আগ্রহ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মর্তুজাকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছে অংশগ্রহণকারী তিনটি দল। ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে আগ্রহ দেখিয়েছে জেমকন খুলনা।

অন্যদিকে ফরচুন বরিশালও মাশরাফিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আবার গুঞ্জন রয়েছে বেক্সিমকো ঢাকাও ৩৭ বছর বয়সী পেসারের প্রতি আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মিরপুরে মাশরাফির প্রতি আগ্রহের কথা সাংবাদিকদের জানিয়েছেন, জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানান, খুলনা মাশিরাফিকে দলে নিতে চায়। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি জানিয়েছেন।

নাফিস ইকবাল বলেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার, তাকে যে কেউই দলে নিতে চাইবে। আমরাও তার প্রতি আগ্রহ দেখিয়েছি। তবে এখানে দেখতে হবে, মাশরাফিকে পাওয়ার সম্ভাব্যতা কতটুকু, ওর কাছে থেকে জানতে হবে তার কি অবস্থা, তার ফিটনেসের কি অবস্থা। আর দ্বিতীয় কথা হলো, বোর্ডের একটা নীতিমালা ছিল যে, মাশরাফি যখন অন্তর্ভূক্ত হবে তখন কিভাবে তাকে দলে নেওয়া হবে। কারণ ওর নাম ড্রাফটে ছিল না। একাধিক দল যদি আগ্রহ দেখায় তখন বোর্ডের নীতিমালা কী হবে সেটা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা আমদের আগ্রহের কথা জানিয়েছি। বাকিটুকু বোর্ডের কাছে। ‘

বিসিসি সূত্রে জানা গেছে, ফরচুন বরিশাল তাকে দলে নিতে চায়। আবার মিরপুরের সিটি ক্লাব মাঠে বেক্সিমকোর ঢাকার ট্রেনার বায়েজিদুল ইসলামের সঙ্গেও মাশারাফিকে দেখা গেছে।

টুর্নামেন্ট শুরু আগে বিসিবি জানিয়েছিল, ইনজুরি থেকে সেরে উঠলে মাশরাফি যেকোনো দলে সরাসরি খেলতে পারবেন। যদি একাধিক দল আগ্রহ দেখায় সেক্ষত্রে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে মাশরাফি কোন দলে খেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

মাশরাফিকে নিয়ে একাধিক দলের আগ্রহ

আপডেট সময় ০৬:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০