ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামাল ভূঁইয়াদের জন্য বঙ্গবন্ধু কাপের সূচি বদল করল বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, বঙ্গবন্ধু কাপের শুক্রবারের ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। ‍শুধুমাত্র একদিনের জন্য ম্যাচের সময় পরিবর্তনের কারণ অবশ্য উল্লেখ করেনি বিসিবি। তবে জানা গেছে, সেদিন রাতে কাতারের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের খেলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়ের পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের ম্যাচের জন্যই, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিসিবি সময় পরিবর্তনের নির্দিষ্ট কারণ ব্যাখা না করলেও, জানা গেছে- একই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। কাতারের রাজধানী দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি-স্পোর্টস।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচগুলো সরাসরি টেলিভিশন পর্দায় দেখাচ্ছে বাংলাদেশের এই স্পোর্টস চ্যানেলটি। এজন্য একই সময়ে দুই ম্যাচের সূচির ঝামেলা এড়াতে বিসিবির কাছে আবেদন জানায় তারা, যাতে ৪ ডিসেম্বরের ম্যাচের সময় পরিবর্তন করা হয়। সেই অনুরোধে শুক্রবারের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামাল ভূঁইয়াদের জন্য বঙ্গবন্ধু কাপের সূচি বদল করল বিসিবি

আপডেট সময় ০৬:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০