ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এলপিএল ছেড়ে দেশে ফিরলেন আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাত্র এক সপ্তাহ আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে শ্রীলঙ্কা গিয়েছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গেলেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

এক টুইট বার্তায় এলপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি। কবে ফিরবেন তা না জানালেও খুব শিগগিরই টুর্নামেন্ট যোগ দেওয়ার আশাবাদ জানান তিনি। তবে তার এই হুট করে দেশে ফিরে যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ককে হারাল গল গ্ল্যাডিয়েটর্স।

আফ্রিদি ফিরে এলেও সঙ্গে সঙ্গে তার পক্ষে মাঠে ফেরা সম্ভব নয়। কারণ করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। তবে তাকে ছাড় দেওয়া হতে পারে বলে জানা গেছে। কারণ এর আগেই করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। পরে কোয়ারেন্টিনে থাকার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন।

গত ২৪ নভেম্বর শ্রীলঙ্কায় পা রাখেন আফ্রিদি। এরপর ২৭ নভেম্বরে তাকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়। কারণ কোভিড-১৯ পরীক্ষায় তার শরীরে এন্টিবডি পাওয়া যায়। ফলে তার মাধ্যমে অন্য কারো আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল না। তাই তাকে অনুমতি দিতেও দ্বিধা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

টুর্নামেন্ট শুরুর পর ব্যাট হাতে সেই পুরনো আফ্রিদিকেই দেখা গেছে। প্রথম ম্যাচেই ২৩ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ৪০ বছর বয়সী সাবেক পাকিস্তানি অধিনায়ক,

আফ্রিদি দেশে ফিরে যাওয়ায় তার দল গল গ্ল্যাডিয়েটর্স এখন অধিনায়কবিহীন অবস্থায় আছে। এমনিতেই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো জয় না পাওয়ায় দলটি বেশ চাপে আছে। এখন তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকসে হতে যাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে এলপিএল ছেড়ে নিজ দেশ আফগানিস্তানে ফিরে গেছেন পেসার আফতাব আলমও। আলমের অনুপস্থিতি তার দল ডাম্বুলা ভাইকিংসের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে। কারণ গত সোমবার ডাম্বুলার জয়ের পেছনে বড় ভূমিকা ছিল এই আফগান পেসারের। তবে তার দল অবশ্য এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয়ী হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর শেষ হবে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

এলপিএল ছেড়ে দেশে ফিরলেন আফ্রিদি

আপডেট সময় ০৬:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০