ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোল্ডেন হারভেস্ট গ্রুপের ডিজিটালাইজেশনের যাত্রায় গ্রামীণফোন

আকাশ আইসিটি ডেস্ক : 

গোল্ডেন হারভেস্ট গ্রুপের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে গ্রামীণফোন। এ চুক্তির মাধ্যমে গ্রামীণফোনের মোবিলিটি আইওটি সেবা ব্যবহার করবে গোল্ডেন হারভেস্ট গ্রুপের কর্মকর্তারা, যা তাদের প্রতিষ্ঠানের সম্ভাবনা উন্মোচনে সহায়তা করবে।

বুধবার (২ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, এ চুক্তির অধীনে গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্ক কাভারেজ, আফটার-সেলস সার্ভিস, টেলিকম সল্যুশন এবং আইওটি সার্ভিস ব্যবহার করবে গোল্ডেন হারভেস্ট গ্রুপ।

অনুষ্ঠানে গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ বলেন, ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে আমরা পার্টনার ও গ্রাহকদের সিমপ্লিফায়েড সল্যুশন প্রদানের মাধ্যমে তাদের প্রবৃদ্ধিতে সহায়তায় অঙ্গীকারবদ্ধ। আমাদের পণ্য ও সেবার আস্থা রাখার জন্য আমরা গোল্ডেন হারভেস্ট গ্রুপের কাছে কৃতজ্ঞ। আমাদের ফোরজি কাভারেজ ও আইটি সেবার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন পূরণেও আমরা বদ্ধপরিকর।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ এবং গোল্ডেন হারভেস্ট গ্রুপের প্রধান নির্বাহী এস এম মমতাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফুড ও ডেইরি পণ্য, কমোডিটি, ইনফরমেশন টেকনোলজি, লজিস্টিক, রিয়েল এস্টেট, এভিয়েশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ইনস্যুরেন্স খাতে নিজেদের কার্যক্রম নিয়ে গোল্ডেন হারভেস্ট গ্রুপ দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান। দেশে ফ্রোজেন ফুড খাতে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখেছে গোল্ডেন হারভেস্ট গ্রুপ এবং দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে গোল্ডেন হারভেস্ট ইউএসএইডর সঙ্গে কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোল্ডেন হারভেস্ট গ্রুপের ডিজিটালাইজেশনের যাত্রায় গ্রামীণফোন

আপডেট সময় ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০