ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়াউর রহমান ফাউন্ডেশন বিজ্ঞান মেলায় জয়ী প্রজেক্ট ৯টি

আকাশ আইসিটি ডেস্ক : 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভার্চুয়াল বিজ্ঞানমেলায় তিনটি শাখায় ৯টি প্রজেক্টের জন্য ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

যাচাই বাছাই শেষে তিনটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিন শাখার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘ক’ শাখায় ‘বায়োমেট্রিক তালা’র জন্য প্রথম এএম মাহদী মাহিন, ‘পলুশন অ্যাবজর্বার’ প্রজেক্টের জন্য দ্বিতীয় জুনাইরাহ আফসিন আলভীর এবং ‘ক্ষুদে মোটর’ প্রজেক্টের জন্য তৃতীয় হন মিফতাহুল জান্নাত।

‘খ’ শাখায় ‘ঢাকার জীবনযাপনের মান উন্নয়ন’ প্রকল্পের জন্য প্রথম স্থান অধিকার করেন তাসনিমা জামান, দ্বিতীয় হন জেরিন তাসনিমের ‘এলপিজি এলার্মিং সিগনাল’ প্রকল্প এবং তৃতীয় নাহিয়ান আলমের ‘স্মার্ট সিটি’ প্রকল্প।

‘গ’ শাখায় প্রথম স্থান অধিকার করেন রকিন হাসান প্রত্যয়ের ‘বন্যা দুর্গত মানুষের পানি সমস্যা সমাধান’ প্রকল্প। দ্বিতীয় হয় শাবাব তাসরিফ জামানের ‘কৃষিকাজে ব্যবহারের জন্য সৌরবিদ্যুৎ চালিত অ্যাগ্রোরোবট’ এবং তৃতীয় হয় সুমাইয়া আক্তার ও সোহাগ সরকারের প্রকল্প ‘খাদ্য নিরাপত্তায় কৃষির ভূমিকা’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ড. আব্দুল মঈন খান বিজয়ীদের নাম ঘোষণা করেন ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার জানান, করোনাসহ সকল মহামারী থেকে বাঁচার সমাধান দিতে পারে একমাত্র বিজ্ঞান। এই প্রেক্ষাপটে শিশু-কিশোর ও তরুণ সমাজকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে এই বিজ্ঞানমেলা আয়োজন করা হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্টগুলো ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত। প্রজেক্টগুলোতে তাদের সর্বোচ্চ মেধা ও পরিশ্রমের স্বাক্ষর আছে। এই বয়সে তারা যা করেছে তা দেখে সকলে অভিভুত।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অত্যন্ত আগ্রহী ছিলেন। ডিজিটাল যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে নিয়মিত বিজ্ঞান মেলা আয়োজনের বিকল্প নেই।

এর আগে তিনটি শাখায় গত সেপ্টেম্বর মাসে প্রজেক্ট জমা দেওয়ার আহবান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। নভেম্বর মাসে যাচাই বাছাই শেষে তিনটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিন শাখার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা এ বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রজেক্টগুলো বিচারের দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিয়াউর রহমান ফাউন্ডেশন বিজ্ঞান মেলায় জয়ী প্রজেক্ট ৯টি

আপডেট সময় ০৮:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০