ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

হোয়াইটমোরের সেরা টেস্ট একাদশে সাঙ্গা-বোর্ডারদের সঙ্গে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বলা হয়ে থাকে ডেভ হোয়াইটমোরের অধীনেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বে নিজেদের জানান দিয়েছিল। নিঃসন্দেহে তিনি টাইগারদের সেরা কোচদের একজন ছিলেন।

তার কোচিংয়েই ২০০৭ বিশ্বকাপে দারুণ সফলতা পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের আগেই অবশ্য অস্ট্রেলিয়ান এই কোচ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ১৯৯৬ বিশ্বকাপে সাদামাটা শ্রীলঙ্কান দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। এছাড়াও পাকিস্তান ও জিম্বাবুয়ে দলেরও কোচ ছিলেন। বর্তমানে তার অধীনে সিঙ্গাপুর জাতীয় দল খেলছে।

অজি জাতীয় দলের হয়ে স্বল্প সময় প্রতিনিধিত্ব করা হোয়াটমোর খেলোয়াড়ি জীবন ও কোচিং ক্যারিয়ারে যেসব দল এবং যাদের সঙ্গে কাজ করেছেন, সেখান থেকে সেরা টেস্ট একাদশ গড়েছেন। আর এই দলে অনেক কিংবদন্তিদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এই হোয়াইটমোরের অধীনেই জাতীয় দলে অভিষেক হয়েছিল সাকিবে। আর ২০০৭ বিশ্বকাপেও তিনি দারুণ পারফরম্যান্স করেছিলেন। এরই সুবাদে সেরা টেস্ট দলে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

ক্রিকেট মান্থলি ম্যাগাজিনে সাকিব সম্পর্কে হোয়াইটমোর বলেন, ‘আমি জানতাম সে দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবে। সে খুবই প্রতিযোগিতামূলক। তার ব্যাটিং ও বোলিংয়ে দারুণ দক্ষতা রয়েছে। এ কারণেই সে স্পিনার-ব্যাটসম্যান হিসেবে নাম্বার ওয়ান হয়েছে। আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সে ত্রিমাত্রিক খেলোয়াড় এবং বিশ্বের সেরা অলরাউন্ডার। ’

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ :

সনাৎ জয়াসুরিয়া
আজহার আলী
কুমার সাঙ্গাকারা
অরবিন্দ ডি সিলভা
মাহেলা জয়াবর্ধনে
অ্যালান বোর্ডার (অধিনায়ক)
সাকিব আল হাসান
চামিন্দা ভাস
রডনি হগ
মুত্তিয়া মুরালিধরন
উমর গুল

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

হোয়াইটমোরের সেরা টেস্ট একাদশে সাঙ্গা-বোর্ডারদের সঙ্গে সাকিব

আপডেট সময় ০৬:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০