ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

বনানীর ধর্ষিত তরুণী ২ লাখ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহার করতে চান

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে ডেকে এনে ধর্ষণের শিকার হওয়া তরুণী মামলা প্রত্যাহারের জন্য তিনটি শর্ত দিয়েছেন। শর্ত সাপেক্ষে মামলা তুলে নিতে রাজি আছেন বাদী (তরুণী) নিজেই। এক্ষেত্রে তিনটি শর্ত দিয়েছেন তিনি। এর প্রথমটি হচ্ছে, ধর্ষণের ভিডিও ক্লিপগুলো ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন সময়ে তরুণীর কাছ থেকে নেয়া প্রায় দুই লাখ টাকা ফেরত দিতে হবে। তৃতীয়ত, ইভান ওই তরুণীকে আর কখনও ডিস্টার্ব করবে না এটা লিখিতভাবে নিশ্চিত করতে হবে। রবিবার বিকেলে বারিধারা ডিওএইচএসের বাসায় বসে দেশের প্রথম শ্রেণির একটি গণমাধ্যমকে ওই তরুণী এ কথা জানান।

এর আগে শনিবার ইভান ও ধর্ষিতা তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওসির সামনেই আসামি ইভানকে জুতাপেটা করতে উদ্যত হয় ওই তরুণী। এ সময় বাদীকে দেখে নেয়ার হুমকি দেন আসামি। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে বনানীতে বাসায় ডেকে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাহাউদ্দিন ইভান। ধর্ষণের সময় তার মা ও পরিবারের অন্য সদস্যরা বাসায়ই ছিলেন। তবে গত বুধবার পুলিশ ন্যাম ভিলেজের বাসায় অভিযানে গেলে গ্রেফতার এড়াতে তিনি ছাদে আত্মগোপন করেন। পুলিশ চলে যাওয়ার পর পোশাক পাল্টে বাড়ি থেকে বেরিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। বেরিয়ে এসেছে আরও নানা অনৈতিক কর্মকাণ্ডের কাহিনীও।

জন্মদিনের দাওয়াত দিয়ে গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর রোডে ‘৫/এ ন্যাম ভিলেজ’ দ্বিতীয় তলার ভাড়া বাসায় এক তরুণী অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ইভানের বিরুদ্ধে। পরদিনই বনানী থানায় মামলা করেন ওই অভিনেত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। এদিন বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। ২০০৫ সাল থেকেই তিনি মাদকাসক্ত। পরিবার দুইবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। কিন্তু সেখান থেকে ফিরে তিনি আবারও মাদকে ঝুঁকে পড়েন। মাদক সেবনের পাশাপাশি তিনি নারী সংক্রান্ত অপকর্মে জড়ান। এ কারণে ২০০৮ সালে অল্প বয়সেই পরিবার তাকে বিয়ে দিলেও বখাটে স্বভাবের পরিবর্তন হয়নি। তার ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এরপরও তিনি ধর্ষণের মতো ঘটনায় জড়িয়েছেন। ইভান নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার কাছে ধর্ষণের একাধিক ভিডিও রয়েছে। এগুলো উদ্ধারের চেষ্টা করছে র‌্যাব।

মামলায় ওই অভিনেত্রী অভিযোগ করেন, ‘১১ মাস আগে ফেসবুকে তাদের বন্ধুত্ব হয়। মঙ্গলবার রাতে তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় ডেকে নেন ইভান। কিন্তু সেখানে অনুষ্ঠানের কোনো নমুনা ছিল না। পরে ইভান তাকে জোর করে নেশাজাতীয় পানীয় পান করিয়ে রাত দেড়টা থেকে তিনটার মধ্যে ধর্ষণ করে। রাত সাড়ে তিনটার দিকে ইভান তাকে বাড়ি থেকে বের করে দেন। ওই অ্যাপার্টমেন্টে তিনি দ্বিতীয় স্ত্রী, দুই সন্তান, মা-বাবা ও ভাইদের সঙ্গে থাকেন। ’

এদিকে ধর্ষণের শিকার অভিনেত্রী সম্পর্কে জানা গেছে, ২০১১ সালে তার বিয়ে হয়। ২০১৩ সালে তার একটি সন্তান হয়। ২০১৪ সালে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তিনি পরিবারের সঙ্গেই থাকেন।

ইভানের যত অনৈতিক কর্মকাণ্ড : ইভান সম্পর্কে পুলিশ ও র‌্যাব প্রাথমকি তদন্তে জানতে পেরেছে, তার বাবা বোরহান উদ্দিন বেলাল একজন ব্যবসায়ী। টিভি অভিনেত্রীকে ধর্ষণের ছয় মাস আগে আরও এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন ইভান। এর আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক তরুণীকে বনানীর চেয়ারম্যান মাঠের পাশে ধর্ষণের চেষ্টা চালায় ইভান ও তার সহযোগীরা। স্থানীয় লোকজন তাদের ধরে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে ইভানের বাবা স্থানীয় কাউন্সিলর ও প্রভাবশালীদের সহায়তায় সন্তানকে সে যাত্রায় রক্ষা করেন। এরপরও নিজেকে শোধরায়নি ইভান। তার দুই স্ত্রী। বিভিন্ন সময়ে বনানী এলাকার রাস্তায় বখাটেপনার পাশাপাশি অসংখ্য তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভান নিজেকে অবিবাহিত দাবি করেছেন। পরিচয় দিয়েছেন আরজে ইভান নামে। লেখাপড়ায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে না পারলেও কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার কখনো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতেন। এসব পরিচয় ব্যবহার করেই বিভিন্ন সময়ে তরুণীদের মিথ্যা প্রলোভেন ফাঁদে ফেলতেন। এর মধ্যে শুধু এই টিভি অভিনেত্রীই থানায় অভিযোগ দিলেন।

কয়েকদিন আগেই বনানীতে একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার রেশ কাটতে না কাটতেই আবার এ ধর্ষণের ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

বনানীর ধর্ষিত তরুণী ২ লাখ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহার করতে চান

আপডেট সময় ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭