ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে স্কুলছাত্র হত্যায় এক জনের ফাঁসি

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জে স্কুলছাত্র তোফায়েল হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। উভয়কে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

আজ রবিবার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিপুলিয়া পাইকপাড়া এলাকার দুলাল ভূইয়ার স্ত্রী রিনা আক্তার ও মেয়ে জুয়েনা আক্তার। অপর আসামী দুলাল ভূইয়ার ছেলে রাসেল ভূইয়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে। রায় ঘোষণার সময় রিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও জুয়েনা আক্তার পলাতক রয়েছেন।

নিহত তোফায়েল কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকার আওলাদ হোসেনের ছেলে ও শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় পূজা দেখার সময় রাসেল ভূইয়ার সাথে তোফায়েলের কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পথে রাস্তায় রিনা আক্তার ও জুয়েনা আক্তার লাঠি দিয়ে পিপিয়ে তোফায়েলকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল মারা যান। পরে তোফায়েলের পিতা আওলাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে স্কুলছাত্র হত্যায় এক জনের ফাঁসি

আপডেট সময় ০৫:২৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০