ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠালেন নভোচারী

আকাশ নিউজ ডেস্ক: 

মহাকাশচারী ভিক্টর গ্লোভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে পৃথিবীর ছবি তুলে পাঠালেন। স্থানীয় সময় বুধবার ওই ভিডিও তুলেছেন নাসার এই মহাকাশচারী।

৪৩ বছরের ভিক্টর ২৭ ঘণ্টার স্বয়ংক্রিয় সফর করে আইএসএস-এ পৌঁছানো চতুর্থ মহাকাশচারী। বাকি তিনজন হলেন কেট রুবিন্স, সের্গেই রিজিকভ এবং সের্গেই কুদসয়োর্চকভ।

গত সপ্তাহে নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার থেকে আইএসএস-এর উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই সফর আসলে স্পেসএক্স ক্রু-১ মিশনেরই একটি অংশ।

সম্প্রতি আইএসএস-এ গিয়েছেন তিনি।

মহাকাশ থেকে এটাই তাঁর প্রথম ভিডিও ফুটেজ। তাও আমাদেরই গ্রহের। কিন্তু তার মনে হয়েছে, ‘‌আসলের সঙ্গে ওই ফুটেজ ঠিকমতো ন্যায়বিচার করছে না। যদিও দেখতে অসাধারণ লাগছে।’‌

পৃথিবীর ছবি মহাকাশ থেকে দেখে বাক্যহারা হয়ে গিয়েছিলেন তিনি বলে জানিয়েছেন ভিক্টর। ওই ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেছেন ভিক্টর। ইতিমধ্যেই মহাকাশ থেকে ভিক্টরের পাঠানো আমাদের গ্রহের ভিডিও ফুটেজ ২০ লক্ষ বার ভিউ হয়েছে ইন্টারনেটে। এক লক্ষ লাইক পড়েছে ফুটেজে। এবং কয়েক হাজার কমেন্টও পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছর ঘরহারা খুলনার উপকূলীয় বাসিন্দারা, জলবায়ু সম্মেলনে কী মিলছে

মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠালেন নভোচারী

আপডেট সময় ০১:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০