ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ ডিসেম্বর উদযাপন হবে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

আকাশ আইসিটি ডেস্ক : 

‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর ২০২০ দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০।

আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

দিবসটি উপলক্ষে ১২ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল ১০টায় আয়োজন করা হবে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিকাল তিনটায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ প্রতিপাদ্য নির্ভর/ডিজিটাল বাংলাদেশ বিষয়ে জাতীয় সেমিনার।

রাত আটটায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। ওই সেমিনারে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার হিসেবে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ।

আগামী ৮ ডিসেম্বর রাত আটটায় দেশব্যাপী অনলাইন প্লাটফর্মের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২০ এর মধ্যে www.quiz.digitalbangladesh.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। দিবসের মূল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এছাড়াও দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকা সমূহে ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে টকশো প্রচার, দিবসটির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে বাংলা ও ইংরেজিতে দুইটি ওয়েবিনারের আয়োজন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপি জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সভা সেমিনার, ওয়ার্কশপ এর আয়োজন করা, সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ শুধু আওয়ামীলীগের নয়, ১৭ কোটি মানুষের। ঘরে ঘরে প্রতিটি মানুষ ভোগ করছে ডিজিটাল বাংলাদেশের সুবিধা। ডিজিটাল প্রযুক্তি কল্যাণে দেশের জনগণ করোনা মহামারীতেও সংযুক্ত থাকতে পেরেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত, সরবরাহ ব্যবস্থা এমনকি বিচারিক কাজ সচল রাখা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ দিবসের লগো এবং কুইজ প্রতিযোগিতার ওয়েব পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২ ডিসেম্বর উদযাপন হবে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস

আপডেট সময় ০৯:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০