ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সেলিমা রহমান হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরাইলের: মার্কিন রাষ্ট্রদূত ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

পররাষ্ট্র সচিবের দিল্লি সফর স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভার্চুয়াল বৈঠকের কর্মসূচি চূড়ান্ত করতে ডিসেম্বরের শুরুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে ঢাকার তরফে তার পূর্ব নির্ধারিত দিল্লি সফর স্থগিত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দু’জনই নিজ বাসায় আইসোলেশনে আছেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনও করোনায় আক্রান্ত হয়েছেন।

‍সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের দফতরের কয়েকজন কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। নাইজারে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল একে মোমেনের। বুধবার সকালে তারও দেশ ছাড়ার কথা ছিল। করোনার কারণে তিনি দেশত্যাগ করতে পারেননি। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা আক্রান্ত হন। তিনি এখনও আইসোলেশনে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

পররাষ্ট্র সচিবের দিল্লি সফর স্থগিত

আপডেট সময় ১১:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০