ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও অনলাইনে

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের অন্য সব সরকারি চাকরিজীবীর মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও অনলাইনে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

এজন্য আইবাস প্লাস প্লাস (iBAS ++) এর অধীন শিক্ষকদের বেতন-ভাতাদি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয় হিসাব মহানিয়ন্ত্রককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এতে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার জন্য গেজেটেড কর্মকর্তাদের মতো নন-গেজেটে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের সচিবালয় ও অধিদপ্তর/পরিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা/কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতাদি পাচ্ছেন।

‘এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাদি অনলাইনে দাখিল এবং নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ’

চিটিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অনলাইনে দাখিল এবং ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্থবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য মাঠপর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও অনলাইনে

আপডেট সময় ১১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০