ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা মুসলমানরা ইসরাইলি ষড়যন্ত্রের শিকার: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান পাশবিক দমন অভিযানের তীব্র নিন্দা জানিয়ে ইরান বলেছে, এই মুসলিম জনগোষ্ঠী ইহুদিবাদী ইসরাইলের সংঘবদ্ধ অপরাধযজ্ঞের শিকার হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল নিজের শিশু হত্যাকারী পাশবিক ভূমিকা বিশ্ববাসীর মন থেকে মুছে ফেলার লক্ষ্যে মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অসহায় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ ও ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে।”

তিনি বলেন, ইহুদিবাদী চক্র প্রমাণ করতে চায়, শুধুমাত্র ফিলিস্তিনি নারী ও শিশুরাই সহিংসতার শিকার হচ্ছে না বরং বিশ্বের আরো অনেক স্থানে অন্যান্য জনগোষ্ঠীও একই ধরনের সহিংসতায় আক্রান্ত হচ্ছে।

আলী আকবর বেলায়েতি সতর্ক করে দিয়ে বলেন, জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থাসহ সব আন্তর্জাতিক সংস্থাকে বিশ্ব ইহুদিবাদী চক্রের এই অশুভ ও সংঘবদ্ধ ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, আন্তর্জাতিক ইহুদিবাদী চক্র মিয়ানমারে গণহত্যা চালিয়েই নিজের তৎপরতা বন্ধ করবে না বরং এরপর মুসলিম বিশ্বের অন্যত্র দাঙ্গা বাধাতে তৎপর হয়ে উঠবে।

ইরানের সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরতা বন্ধের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বর্বরতার হোতাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা মুসলমানরা ইসরাইলি ষড়যন্ত্রের শিকার: ইরান

আপডেট সময় ০২:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭