ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি-কাতারের যোগাযোগ আবারও বন্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব এবং কাতারের মধ্যে আবারও যোগাযোগ বন্ধ হয়ে গেল। সৌদি জোট ও কাতারের মধ্যে চলমান সংকট নিরসনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাদের মধ্যে কথাবার্তার কিছু সময় পরই সৌদি আরব বলেছে, তারা কাতারের সঙ্গে সংলাপ স্থগিত করে দিয়েছে। খবর বিবিসির।

গত জুনের ৫ তারিখে সন্ত্রাসবাদে সমর্থন এবং অর্থ জোগানোর অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।

দু’দেশের মধ্যে টেলিফোনে আলাপের পর সৌদি আরব অভিযোগ করেছে যে, কাতার এই টেলিফোন সংলাপের খবর বিকৃত করেছে। সে জন্য সংকট সমাধানের আলোচনা বন্ধ করে দিচ্ছে তারা। দোহা থেকেই প্রথম ফোন করা হয়েছিল কিন্তু কাতারের সংবাদমাধ্যম সেটা স্পষ্ট না করায় সৌদি আরব ক্ষুব্ধ হয়েছে।

এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদা ভাবে দু’দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার কাতারের আমির ও সৌদি আরবের যুবরাজ সংকট শুরুর পর প্রথমবারের মতো ফোনে কথা বলায় বিরোধ কাটানোর পথে একটা অগ্রগতি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছিল।

সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, কাতারের আমির সংলাপের টেবিলে বসা এবং চার দেশের করা দাবি নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন।

কিন্তু কাতারের সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি যুবরাজ দু’জন দূত নিয়োগের প্রস্তাব করেছেন যারা কোন দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন না করে বিতর্কিত ইস্যুগুলোর মীমাংসা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি-কাতারের যোগাযোগ আবারও বন্ধ

আপডেট সময় ০১:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭