ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগাম কোনো মন্তব্য নয়, ফোকাস হবে কাজে: আমীর খসরু মা-বাবার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে : ধর্মমন্ত্রী বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা, চিকিৎসক দম্পতি গ্রেফতার তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরাইল

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই পেলেন জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নতুন প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হকের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফরিদুল হককে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করে বঙ্গভবনে শপথের জন্য ডাকা হয়। ফরিদুল হক বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে তৈরি থাকবেন, গাড়ি পাঠানো হবে। বিকাল ৫টায় বঙ্গভবনে যেতে হবে। দোয়া করবেন।

ফরিদুল হক দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথবার সংসদে যান ফরিদুল। একাদশ সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য রয়েছেন।

৬৪ বছর বয়সী ফরিদুল ১৯৫৬ সালের ২ জানুয়ারি জন্ম নেন। তিনি ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

টেকনোক্র্যাট কোটায় (সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় স্থান) আওয়ামী লীগ নেতা শেখ মো. আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। এরপর থেকে ৫ মাসের বেশি সময় এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য ছিল।

রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়।

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন শোনা গেলেও এদিন সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনার এই মুহূর্তে মন্ত্রিপরিষদের কোনো পরিবর্তন নয়। তবে এখন শুধু শূন্যপদ পূরণ করা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। মন্ত্রিসভায় বর্তমানে ২৫ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আগাম কোনো মন্তব্য নয়, ফোকাস হবে কাজে: আমীর খসরু

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

আপডেট সময় ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০