ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরলেন ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিনদে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি ওসিস বেনেতিজ সালাস এবং নরওয়ের রাষ্ট্রদূত অ্যাসপেন রিকতার সেভেন্দসেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠককালে ড. মোমেন বলেন, বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর হলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। কারণ মিয়ানমার ফিরিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি করেনি।

এ সময় তিন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তারা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। একই সাথে হাইটেক পার্কে আইসিটি খাতে বিনিয়োগের জন্য তাদের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিন রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরলেন ড. মোমেন

আপডেট সময় ০৮:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০