ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নতুন নিয়ম আনল আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে দেশের হয়ে নামতে গেলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে খেলোয়াড়ের।

তবে কোনো দেশ ১৫ বছরের কম বয়সী কাউকে খেলাতে চাইলে আইসিসি-র কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলতে হলে ক্রিকেটারের বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে। তার চেয়ে কম বয়সের কাউকে খেলাতে হলে আইসিসি-কে জানাতে হবে। সেই খেলোয়াড়ের অভিজ্ঞতা, মানসিক অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

এর আগে মাত্র ১৪ বছর ২২৭ দিনে পাকিস্তানের জার্সিতে অভিষিক্ত হয়ে হইচই ফেলে দিয়েছিলেন হাসান রাজা। এতদিন তিনিই ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের অভিষিক্ত হওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তবে সেই দিন এখন অতীত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নতুন নিয়ম আনল আইসিসি

আপডেট সময় ০৯:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০