ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ

মাউথওয়াশ ব্যবহারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমবে: গবেষণা

আকাশ নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার কথা প্রথম থেকেই বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক দাবি করেছেন, মাত্র ৩০ সেকেন্ডে করোনাভাইরাস নষ্ট করার ক্ষমতা রয়েছে মাউথওয়াশের। এতে উপস্থিত সিটলপাইরিডিনিয়াম ক্লোরাইড নামে একটি রাসায়নিকের কারণেই তা সম্ভব হচ্ছে বলে দাবি গবেষকদের।

গবেষকদের মতে, সংক্রমিত ব্যক্তি মাউথওয়াশ ব্যবহার করলে তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন এই দলের মুখ্য গবেষক ডেভিড টমাস।

বারবার হাত ধোয়া, মাস্ক পরা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত মাউথওয়াশ ব্যবহারকেও সংক্রমণ ঠেকানোর কাজে ব্যবহার করা যেতে পারে বলে মত গবেষকদের।

ফাইজ়ার, মডার্নার মতো সংস্থাগুলো প্রতিষেধকের গবেষণায় সাফল্য নিয়ে আশার কথা শোনাচ্ছে। ইতিমধ্যে মডার্নাকে ৫০ লাখ টিকা কেনার বরাত দিয়েছে ব্রিটেন। কথা চলছে ভারতের সঙ্গেও।

টিকা বাজারে এলেই তা দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে সুষ্ঠুভাবে বণ্টনের জন্য ২০ কোটিরও বেশি ডলার সাহায্যের কথা ঘোষণা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: বিনামূল্যে পরীক্ষা ক্যাম্প

মাউথওয়াশ ব্যবহারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমবে: গবেষণা

আপডেট সময় ১১:২৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০