ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম

ঢাকার জার্সিতে প্রথম শিরোপার স্বাদ নিতে চান মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ঘরোয়া ক্রিকেটের আসরগুলোর প্রতি আসরেই নতুন নতুন দলের হয়ে মাঠের লড়াইয়ে দেখা যায় টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিমকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মুশফিক খেলবেন বেক্সিমকো ঢাকার হয়ে। এই দলের হয়ে নিজের শিরোপা খরা ঘোচাতে চান তিনি।

করোনার কারণে চলতি মৌসুমে মাঠে গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। তার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদলে ৫টি দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই পাঁচ দল প্রতিনিধিত্ব করবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগকে।

বঙ্গবন্ধু কাপের ড্রাফট থেকে মুশফিককে দলে টেনেছে ঢাকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো রাজধানী শহরের প্রতিনিধিত্ব করবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিপিএলে এর আগে প্রতি আসরে আলাদা আলাদা দলের হয়ে খেললেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি মুশফিকের। এবার ঢাকার জার্সিতে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।

দলটির অধিনায়কের দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুশফিক জানান, ‘সবচেয়ে প্রথম ব্যাপার ঢাকায় এই প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের একটি বিষয়। আমি মনে করি অন্যান্য আরও যে দল আছে, সবাই অনেক ভারসাম্যপূর্ণ। আমাদের দলেও তরুণ এবং অভিজ্ঞ দুইটা কম্বিনেশন আছে।’

‘আমরা চেষ্টা করব অবশ্যই। নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জয়ের চেষ্টা করব।’- যোগ করেন মুশফিক।

সমর্থকদের উদ্দেশে মুশফিক বলেন, ‘দর্শকদের উদ্দেশে বলবো, আপনারা মাঠে না এসে অবশ্যই চেষ্টা করবেন টিভির পর্দায় খেলা উপভোগ করতে। আশা করছি আপনাদের সমর্থন ঢাকার সাথে যেভাবে সবসময় ছিল সেভাবে থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান

ঢাকার জার্সিতে প্রথম শিরোপার স্বাদ নিতে চান মুশফিক

আপডেট সময় ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০