ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ জুলাই বিপ্লবে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম কিয়েভে রুশ হামলায় নিহত ২৪, পাল্টা হুঁশিয়ারি জেলেনস্কির ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায় সাইবার আক্রমণ শুরু করেছে জাশি!’ জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি, ভেটোর ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প ‘আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন’:কায়সার হামিদ রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

হামলা-পাল্টা হামলায় কাঁপছে ইথিওপিয়া, পালাচ্ছে হাজার হাজার মানুষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইথিওপিয়ায় প্রচণ্ড লড়াই শুরু হয়েছে। সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে এই লড়াইয়ের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। দেশটির তিগ্রাই পার্বত্য অঞ্চলে মুহূর্মুহূ বিমান হামলা চালাচ্ছে ইথিওপীয় বাহিনী। ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে বিদ্রোহীরা।

প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার রাজধানী আসমারার বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিগ্রাই পিপল’স লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিদ্রোহীরা। আগের দিন শনিবারও ইথিওপিয়ার দুই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। টিপিএলএফ জানায়, ইথিওপীয় বাহিনীর বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়।

দিন যতই যাচ্ছে, বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই ততই বড় আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধে ‘হর্ন অব আফ্রিকা’র এ অঞ্চলে ইতোমধ্যে মানবিক সংকট দেখা দিয়েছে।
সরকারি ও বিদ্রোহী বাহিনীর হামলা-পাল্টা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। খবর আলজাজিরা ও রয়টার্স।

চলতি মাসের ৪ নভেম্বর ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ তিগ্রাইয়ের বিদ্রোহী নেতা ও যোদ্ধদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন দেশটির নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ। অভিযানে ইথিওপীয় বাহিনীর সঙ্গে ইরিত্রিয়ার সেনাবাহিনীও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে ইরিত্রিয়ার কর্তৃপক্ষ। দুই বছর আগে একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিল ইরিত্রিয়া এবং ইথিওপিয়া। কিন্তু ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত যুদ্ধে তাদের বিধ্বংসী ভূমিকার পরে তিগ্রাইয়ের নেতাদের বিরুদ্ধে শত্রুতামূলক মনোভব অব্যাহত রাখে আসমারায় প্রেসিডেন্ট ইসাইস আফওয়েরকির সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

হামলা-পাল্টা হামলায় কাঁপছে ইথিওপিয়া, পালাচ্ছে হাজার হাজার মানুষ

আপডেট সময় ০৩:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০